
দিল্লিতে লালকেল্লার কাছে জোরাল বিস্ফোরণ-র কাণ্ডের পর মঙ্গলবারই নিজের বাসভবনে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, আইবি-র ডিরেক্টর, এনআইএ-র ডিজি ও জম্মু কাশ্মীরের ডিজিও ভিডিও কলের মাধ্যমে ছিলেন।
পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির পুলিশ কমিশনার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে বিস্ফোরণ-পরবর্তী পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্ৰৰ খবর, বৈঠকের পর অমিত শাহ বলেছেন, সমস্ত শীর্ষ তদন্তকারী সংস্থা যৌথভাবে কাজ করছে যাতে ঘটনার প্রকৃত চক্র উন্মোচিত হয়। দিল্লির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একপ্রস্ত কথা হয় তাঁর। ইতিমধ্যে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গেছে, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তা একাধিকবার হাতবদল হওয়া।
তদন্তকারীদের এও সন্দেহ, আত্মঘাতী হামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে সন্ত্রাসবাদী হামলা শব্দটি ব্যবহার করা হয়নি, তবে পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট–র আওতায়।






