গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment ১২ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী

    ১২ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী

    0
    104
    ছবি সৌজন্যে :ফেসবুক

    দেব-শুভশ্রী জুটির ধূমকেতু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ফ্যান ফলোয়াররাও তাঁদের ভালোবাসার সেই জুটিকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এর আগে বহুবার মুক্তির তারিখ পেছালেও বারবারই প্রশ্নের মুখে পড়েছে,ধূমকেতু’র মুক্তি।

    চলতি বছরের শুরুর দিক থেকে নতুন করে ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন।মুক্তির পর একের পর এক দিন নির্ধারিত হলেও পরে তা পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা? এর মধ্যে ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করেন ছবির প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এ ছবিটি। এই ছবিটি দেব ও শুভশ্রী জুটি অভিনীত শেষ ছবি।এরপর তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। তাদের সেই জুটি দেখার জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছেন দর্শকরা। যদিও সম্পর্কের জেরে আলাদা হয়ে যান দেব শুভশ্রী,তারপরও এত বছর পর ছবি মুক্তির জন্য কি তারা আবার এক হবেন? এমন প্রশ্নই ঘুরছিল ফ্যান ফলোয়ারদের মনে।এর মধ্যে দেব-শুভশ্রী জুটি এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ফ্যানদের উদ্দেশ্যে বার্তা দিলেন তাঁরা।

    সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে,বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে,ধূমকেতু।