গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Entertainment ১৭শ কোটির মাইলফলকে ধুরন্ধর ২ 

    ১৭শ কোটির মাইলফলকে ধুরন্ধর ২ 

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ধুরন্ধর ২ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে। মুক্তির এক মাসের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৭৪২ কোটি টাকা, যা ইতিমধ্যেই আরআরআর এবং কল্কি ২৮৯৮ এডি’র মতো ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে দিয়েছে।

    তথ্য অনুযায়ী, ৩০ দিনের মাথায় ছবিটি বিশ্বজুড়ে মোট ১ হাজার ৭৪২.২৩ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু ভারত থেকেই এসেছে ১ হাজার ১০৫ কোটির বেশি, আর বিদেশি বাজার থেকে আয় হয়েছে প্রায় ৪১৮ কোটি টাকা।মুক্তির ৩০তম দিনেও ছবিটির গতি অব্যাহত ছিল। ওই দিনে ভারতজুড়ে ৪ হাজারের বেশি শো থেকে প্রায় ২.৭০ কোটি টাকা এবং বিদেশ থেকে আরও ০.৮৫ কোটি টাকা যোগ হয় মোট আয়ে।বক্স অফিস বিশ্লেষকদের মতে, ধারাবাহিক পারফরম্যান্সই এই বিশাল সাফল্যের মূল কারণ।মুক্তির প্রথম সপ্তাহেই ধুরন্ধর ২, হাজার কোটির ক্লাবে প্রবেশ করে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম মাইলফলকগুলোর একটি।এদিকে বিশ্বব্যাপী সাফল্যের পাশাপাশি উত্তর আমেরিকার বাজারেও ছবিটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

    সেখানে এটি এখন অন্যতম সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। বলা হচ্ছে ধারাবাহিক সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে ধুরন্ধর ২ ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিস ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।