গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কাঞ্চনের দাদাগিরি, কালো ব্যাজে প্রতিবাদ,হাসপাতালে শশী

    কাঞ্চনের দাদাগিরি, কালো ব্যাজে প্রতিবাদ,হাসপাতালে শশী

    0
    143
    Ashamed apologetic resigned Kanchan
    Ashamed apologetic resigned Kanchan
    স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকে দাদাগিরি-র প্রতিবাদে কালো ব্যাজ পরে ডিউটিতে চিকিৎসক-নার্সরা।
    কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। প্রাইমারি এনকোয়ারির জন্য হাসপাতালে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর হয়নি। স্কুল অফ ট্রপিক্যালের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার এবং বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। জানা গিয়েছে দিদা শাশুড়ির চিকিৎসা করাতে স্কুল অফ ট্রপিকালে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন মল্লিক। আউটডোরে ভিড় থাকায় চিকিৎসকরা অপেক্ষা মেজাজ হারান তিনি। স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবার রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অভিযোগ। এমনকি তাঁকে বদলি করে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এদিকে বৃহস্পতিবার হাসপাতালে ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে কার্যত ডামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন মন্ত্রী শশী পাঁজা। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী এবং চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি শশী পাঁজা বৈঠক শেষে জানিয়েছেন যে অভিযোগ উঠেছে সেই দিকটি খতিয়ে দেখছে স্বাস্থ্যভবন।
    বিভাগীয় প্রধান চিকিৎসক মেহবুবার রহমানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তেমন কোনও অসুবিধে সৃষ্টি হয়নি, যার জন্য ঘটনা ঘটেছে। সবাই চাইছেন বিষয়টা প্রশমিত হোক।