
মার্কিন মুলুকে এবার পাকাপাকিভাবে লিঙ্গ পরিবর্তনকে নিষিদ্ধ করার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লিঙ্গ পরিবর্তনের পিছনে যে কারণ তুলে ধরা হয়েছে, তার মধ্যে কোনও সত্যতা নেই বলে দাবি ট্রাম্পের।
মঙ্গলবার রাতে ক্যাপিটল বিল্ডিংয়ের বক্তৃতায় এই ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, লিঙ্গ পরিবর্তন পাকাপাকি ভাবে নিষিদ্ধ করা হোক, ছেলেমেয়েদর লিঙ্গ পরিবর্তন করার প্রবণতাকে অপরাধ ঘোষণা করা হোক। মাকিন ছেলেমেয়েদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ঈশ্বর যেভাবে তৈরি করেছেন, সেভাবেই তারা নিখুঁত। স্কুলে, কর্মক্ষেত্রে এবং সেনাবাহিনীতে লিঙ্গবৈচিত্রের যে ধারা বজায় রয়েছে আমেরিকায়, তার তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
আগের অবস্থানই ফের তলে ধরেন। জানিয়ে দেন, আমেরিকা শুধুমাত্র দুই লিঙ্গ পরিচয়কেই স্বীকৃতি দেবে।






