গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International লেবানন-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও বাড়ল 

    লেবানন-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও বাড়ল 

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    লেবানন ইজরালয়ের মধ্যে যুদ্ধবিরতি বাড়লো আরও তিন সপ্তাহ। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি আরও জানিয়েছেন, এই সময়ের মধ্যে লেবানন এবং ইজ়রায়েলের প্রতিনিধিরা হোয়াইট হাউসে আলোচনায় বসতে পারেন। হোয়াইট হাউসে একটি উচ্চপর্যায়ের বৈঠকের লেবানন এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা জানান ট্রাম্প। ওই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো, ইজ়রায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা।

    ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি আশাবাদী, অদূর ভবিষ্যতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বৈঠকে বসবেন।