
বিজেপিকে দেখে মোটেও আরএসএসকে বিচার করা উচিত নয়। সেটা করলে অত্যন্ত বড়সড় ভুল হবে।
ভোপালের একটি জনসভায় বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে এমনই দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, সকলে যদি বিজেপিকে দেখে সংঘকে বুঝতে চান তাহলে সেটা বিরাট বড় ভুল করা হবে।
আরএসএস একটা ইউনিফর্ম পরে, লাঠিচালনা করে, মিছিল করে। কিন্তু তার মানে এই নয় আরএসএস আধাসেনা। সংঘ একেবারে অন্যরকমের এক প্রতিষ্ঠান।
ভাগবত আরও বলেছেন, আরএসএসের শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে ঘুরেছেন তিনি। তখন উপলব্ধি করেছেন, সংঘকে ঘিরে একাধিক ভ্রান্ত ধারণা ছড়িয়েছে। তাই আরএসএসের ভূমিকা এবং উদ্দেশ্য স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। সংঘপ্রধানের কথায়, বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের উপর সংঘের কোনও রিমোট কন্ট্রোল কাজ করে না। তারা স্বাধীন সংগঠন, স্বাধীনভাবেই কাজ করে।






