গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পহেলগাঁওয়ে পাক যোগ নিয়ে সংশয়, মণিশঙ্করকে কটাক্ষ সম্বিত পাত্রের

    পহেলগাঁওয়ে পাক যোগ নিয়ে সংশয়, মণিশঙ্করকে কটাক্ষ সম্বিত পাত্রের

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাও জঙ্গি হামলায় আদৌ পাকিস্তানের যোগ ছিল কিনা, কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের ওই বক্তব্যের পাল্টা তাঁকে পাকিস্তানের হিরো বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।
    সম্প্রতি আইয়ার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন আমেরিকা, রাষ্ট্রপুঞ্জ এখনও স্বীকার করেনি যে ওই হামলায় পাক জঙ্গি যোগ রয়েছে। যে ৩৩টি দেশের ভারতের প্রতিনিধিরা গিয়েছিলেন, সেখানেও তাঁরা বলেননি যে পাকিস্তানের যোগ রয়েছে। তাঁর ওই বক্তব্য ভাইরাল হতেই পাল্টা দিয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র।
    তিনি বলেছেন, মণিশঙ্কর আইয়ার জানেন না অপারেশন মহাদেবে তিন জঙ্গির মধ্যে যে মুখ্য জঙ্গিকে নিকেশ করা হয়েছে তাঁর জানাজার নমাজ পাক অধিকৃত কাশ্মীরের বাড়িতেই পড়া হয়েছে। সেখানে পাক সেনা, লস্কর-ই-তৈবার কমান্ডাররা যোগ দিয়েছিল।