গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘মাতোশ্রী’-র বাইরে ড্রোন, অভিযোগ উদ্ধব গোষ্ঠীর

    ‘মাতোশ্রী’-র বাইরে ড্রোন, অভিযোগ উদ্ধব গোষ্ঠীর

    0
    45
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    শিবসেনা-ইউবিটি-র প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীর বাইরে ড্রোন ঘোরাফেরার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়েছে মুম্বইয়ে। অভিযোগ, উচ্চনিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকা মাতোশ্রী-র কাছে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে।
    সংবাদমাধ্যম সূত্রে খবর, মাতোশ্রীর বাইরে যখন ড্রোন ওড়ার ঘটনা ঘটে তখন বাড়িতে ছিলেন না উদ্ধব। তবে তাঁর ছেলে আদিত্য ঠাকরের অভিযোগ, ড্রোন উড়িয়ে মাতোশ্রীর ভিতরে নজরদারি চালানো হচ্ছিল। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই সেটি উড়ে অন্যত্র চলে যায়। উদ্ধবের বাসভবনের বাইরে এ ভাবে ড্রোন ওড়ানোর ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে শিবসেনা। পুলিশের দাবি, ওই ড্রোনটি মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট অথরিটি-র।
    বিকেসি-খেরওয়াড়ি এলাকায় একটি প্রকল্পের জরিপের কাজের জন্যই ব্যবহার করা হয়েছিল ড্রোনটি। তবে আদিত্যের প্রশ্ন, যদি এই জরিপ আগে থেকেই ঠিক থাকে, তবে কেন তা স্থানীয়দের জানানো হয়নি?