গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International জোরালো ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

    জোরালো ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭।
    জাপানের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর জাপানের ইয়াটে দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই ইয়াটে দ্বীপ-সহ বেশ কয়েকটি জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেল ৫টা ৩মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ইয়াটে দ্বীপ এবং সংলগ্ন অঞ্চল। এর পরেই সুনামি সতর্কতা জারি করা হয় উত্তর জাপানের বিস্তীর্ণ অংশে। জানা গিয়েছে়, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
    ভূমিকম্পের পরই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।