গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আপের প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি

    আপের প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    হাসপাতাল নির্মাণে বিরাট দুর্নীতির অভিযোগে দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়ি-সহ ১৩ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। জানা গিয়েছে, দিল্লিতে আপের সরকার চলাকালীন ২০১৮-১৯ সালে ২৪টি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়।
    কথা ছিল ৬ মাসের মধ্যে আইসিইউ বেড-সহ হাসপাতালগুলি নির্মাণ হবে। তবে এতদিন পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। অথচ খরচ হয়ে গিয়েছে ৮০০ কোটির বেশি।
    স্বাস্থ্য ক্ষেত্রে ব্যপক দুর্নীতির অভিযোগে গত জুন মাসে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন শাখা। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের পাশাপাশি এই মামলায় নাম ওঠে ভরদ্বাজের। সেই মামলার ভিত্তিতেই এদিন তল্লাশি অভিযানে নেমেছে ইডি।