
মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে স্বামী। এমন হাড়হিম করা ছবি ধরা পড়েছে পুরুলিয়ায় বরাভুম স্টেশনে। জানা গেছে গত সোমবার শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয় বরাভুম স্টেশনে। মহিলার স্বামী মনোজ কর্মকার বলেছেন, পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকেন তারা।
ট্রেনে উঠে প্ল্যাস্টিকের বোতল সংগ্রহের কাজ করেন। ট্রেনে করে ফেরার পথে বরাভুম স্টেশনে নেমে যান তারা। এখানেই তার স্ত্রীর অসুস্থতার কথা বলেন। এখানেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের অভিযোগ বহু ক্ষণ স্টেশনে মৃত স্ত্রীর পাশে বসেছিলেন ওই ব্যাক্তি। তার স্ত্রীর দেহ ওই ব্যাক্তিকেই বয়ে নিয়ে যেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তার স্বামীকেই সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেন।
এরপর জিআরপি দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেন মহিলার স্বামীকে স্ত্রীর দেহ তুলতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রায় ছয় ঘণ্টা দেহটি পড়েছিল ষ্টেশনেই।









