গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri এসআইআর আতঙ্কে জলপাইগুড়ি-বারাসতে মৃত্যুর অভিযোগ

    এসআইআর আতঙ্কে জলপাইগুড়ি-বারাসতে মৃত্যুর অভিযোগ

    0
    584
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর আতঙ্কে এবার বারাসত-জলপাইগুড়িতে জোড়া মৃত্যুর অভিযোগ উঠেছে। জলপাইগুড়িতে প্রৌঢ়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
    পরিবারের অভিযোগ ২০০২-র ভোটার তালিকায় নাম থাকার পরেও আতঙ্কে ছিলেন বছর ৫৩-র কমলা রায়। বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আতঙ্কে ছিলেন তিনি। জানা গিয়েছে ৪০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল কমলার পরিবার। বাংলাদেশ সীমান্তের খুব কাছে জলপাইগুড়ির সাতকুড়া এলাকায় বাড়িও করেছিলেন। পরিবারের দাবি ২০০২-র ভোটার তালিকায় নাম রয়েছে। এমনকী আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক বৈধ নথিও ছিল। কিন্তু এরপরেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে আশঙ্কায় ভুগছিলেন। এই আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন কমলা রায়। খবর পেয়েই পরিবারের সঙ্গে দেখা করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
    পরিবারের দাবি এসআইআর আতঙ্কে ব্রেন স্ট্রোক হয় জিয়ার আলির। তারপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।