গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata এবার ৮৪ বিডিও বদল কমিশনের

    এবার ৮৪ বিডিও বদল কমিশনের

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নির্বাচনের মুখে এবার ৮৪ জন বিডিওকে সরালো নির্বাচন কমিশন। নন্দীগ্রামের দুটো ব্লক সহ রাজ্যের ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার বা এআরওকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। তারপরেই দক্ষিণ ২৪ পরগনা।

    এই জেলায় ১১ জনকে বদলি করা হয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজ্যের ১৪ বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে অন্য বিধানসভায় বদলি করেছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রেও পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছিল।