
১০ বছরের মধ্যে প্রথমবার পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যায় নজিরবিহীন পতন দেখা গিয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করা হয়েছে।
রীতিমত পরিসংখ্যান তুলে বলা হয়েছে ২০২১-এ রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৫৯ লাখ। ২০২৪এ তা বেড়ে হয়েছিল ৩ কোটি ৭৩ লাখ। কিন্তু ২০২৬-র তালিকায় সেই সংখ্যাটা নাটকীয়ভাবে কমে হয়েছে ৩কোটি ১৬ লাখ। তৃণমূলের দাবি এসআইআর প্রক্রিয়ার অছিলায় পরিকল্পিতভাবে মহিলাদের নিশানা করা হয়েছে। বিয়ের পর ঠিকানা বা পদবি পরিবতন হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়।
অথচ অ্যাডজুডিকেশন-র নামে লাখ লাখ মহিলার নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে নারীশক্তিকে কোণঠাসা করতে বিজেপি এবং কমিশন ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






