
স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে পাহাড়প্রমাণ অভিযোগ করে ২৪ পাতার নোট লিখে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ঘটনায় এখন তোলপাড় চলছে দেশে। ইতিমধ্যে ওই যুবকের স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
যুবকের ভাই আবার বড় অভিযোগ তুলেছেন তাঁদের বিরুদ্ধে। জানা গিয়েছে, পেশায় সফটওয়্যার ইঞ্জিয়ার অতুল সুভাষ আত্মহত্যার ২৪ পাতার নোট লিখে গেছেন। তাতে তিনি স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ করেছেন। দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ৯টি ভুয়ো মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি ছেলের সঙ্গে দীর্ঘ বছর ধরে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এমনকী ৪ বছরের ছেলেকে হাতিয়ার করে তাঁর থেকে টাকাও নিচ্ছিলেন স্ত্রী। সুইসাইড নোটে অতুল দাবি করেছেন, ১০ লক্ষ টাকা পণ চাওয়ার জন্য তাঁর বাবার হার্ট অ্যাটাক হয়েছিল বলে দাবি করেছিলেন নিকিতা। এই দাবি সম্পূর্ণ মিথ্যে ছিল। পরে নাকি নিকিতা সত্যি স্বীকারও করে। কিন্তু ততদিন যা মানসিক অত্যাচার হওয়ার হয়ে গেছে। এখানেই শেষ নয়। অতুল এও জানিয়ে গেছেন, নিকিতা তাঁর ছেলের নাম করে মাসে তাঁর থেকে ২ লক্ষ টাকা করে নিত। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে ভুয়ো গার্হস্থ্য হিংসার মামলাও রুজু করেছিল। যা পরে তুলে নেয়। অতুল এও অভিযোগ করেছেন, প্রথমে মাসিক ১ কোটি টাকা করে দাবি করেছিল নিকিতা। তারপর ৩ কোটি টাকা করে দাবি করা হয়েছিল।
২০২০ সাল থেকে টাকা দিতে তাঁকে নিকিতার বাড়ির লোকও বাধ্য করতে বলে দাবি করেছে অতুল। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিকিতা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পণ চাওয়া, খুন, হেনস্থা, অপ্রাকৃতিক যৌনতা সহ নানা অভিযোগে মামলা দায়ের হয়েছে।









