গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk এভারটনের কাছে হার লিভারপুলের 

    এভারটনের কাছে হার লিভারপুলের 

    0
    372
    Liverpool lost to Everton
    Liverpool lost to Everton

    ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল লিভারপুল। পরের ম্যাচে ফুলহামের বিপক্ষে সহজে জিতলেও এবার হোঁচট খেয়েছে মার্সিসাইড ডার্বিতে।

    তাদের ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ঘরের মাঠে ডার্বি জয়ের স্বাদ পেয়েছে এভারটন।হারার পর যদিও আগের মতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়েই আছে লিভারপুল। কিন্তু দু ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের ওপর। ৩৪ ম্যাচ শেষে সেই ৭৪ পয়েন্টেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে তাদের ট্রফি স্বপ্নে এই হার বড় ধাক্কাই দিয়েছে। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। কিন্তু পাল্টা আক্রমণে বাজিমাত করেছে এভারটনই।২৭ মিনিটে তাদের এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট।বিরতির আগে পর্যন্ত গোল বঞ্চিত থাকেন লিভারপুলের মোহামেদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েসরা।দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র।উল্টো ৫৮ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লুইন।দু’ গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে।এরপর আরও আক্রমণ চালায় তারা, কিন্তু কোনো কাজ হয়নি।এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল এভারটন। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে।