গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অস্কারের দৌড়ে দেশের ভিন্ন ভাষার ২৪ সিনেমা, নেই বাংলা

    অস্কারের দৌড়ে দেশের ভিন্ন ভাষার ২৪ সিনেমা, নেই বাংলা

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অস্কার ২০২৫-র দৌড়ে দেশের ২৪টি ভিন্ন ভাষার ছবি থাকলেও জায়গা পেল না কোনও বাংলা সিনেমা।তবে কলকাতায় প্রমোশনে বাধা হলেও অস্কারের দৌড়ে রয়েছে দ্য বেঙ্গল ফাইলস।
    ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া যে বিভিন্ন ভাষার যে ২৪টি ছবি বাছাই করেছে, তার মধ্য থেকে একটি ছবিই অস্কারের দৌড়ে নির্বাচিত হবে। অস্কারের দৌড়ে ভারত থেকে প্রথম গিয়েছিল মাদার ইন্ডিয়া। গত বছর এই তালিকায় ছিল লাপাতা লেডিস। এবছর তালিকায় রয়েছে পুষ্পা, দ্য বেঙ্গল ফাইল, কেসরি চ্যাপ্টার ২, আই ওয়ান্ট টু টক এছাড়া হোমবাউন্ড। জাহ্নবী কপুর এবং ইশান খট্টর অভিনীত এই ছবিটি কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিল। ২৪ টি ছবির মধ্যে হিন্দি, তেলেগু, মারাঠি, কন্নড়, মণিপুরি ভাষার ছবি রয়েছে।
    শুক্রবার জুড়িদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার প্রযোজক ফিরদৌসুল হাসান, কলকাতার লেখিকা রত্নোতমা সেনগুপ্ত সহ আরও অনেকে। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নগরকীর্তন, ফিরদৌসুল হাসান প্রযোজিত এবং অনীক দত্ত পরিচালিত অপরাজিতা তালিকায় জায়গা পেলেও এবার নেই কোনও বাংলা ছবি।