গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata আবাসনে আগুন, আতঙ্কে সন্তানকে নিয়ে পথে যশ-নুসরত

    আবাসনে আগুন, আতঙ্কে সন্তানকে নিয়ে পথে যশ-নুসরত

    0
    63
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিবরাত্রির দিন বড়সড় বিপদ এড়ালেন একঝাঁক সেলিব্রিটি। রবিবার সকালে টালিগঞ্জের যে আবাসনে আগুন লেগেছে সেখানকার বাসিন্দা যশ-নুসরত সহ টলিউডের একঝাঁক তারকা।
    ডায়মন্ড সিটি সাউথ আবাসনের আগুন লাগায় আতঙ্কে সন্তানকে নিয়ে পথে নেমে আসনে যশ-নুসরত। বাকি বাসিন্দাদের সঙ্গে তড়িঘড়ি নিচে নামেন সায়ন্তিকা, শুভ্রজিৎরাও। রবিবার সকালে টালিগঞ্জের ডায়মণ্ড সিটি সাউথ আবাসনের ২ নম্বর টাওয়ারের ৫ তলায় একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। ওই আবাসনটি টেকনিশিয়ান স্টুডিও পাশে। আবাসনের বাসিন্দা যশ-নুসসত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র থেকে বেশ কয়েকজন রাজনীতিবিদ। রবিবার সকালে আচমকা আগুন লেগে যাওয়ায় আতঙ্কে বাকি বাসিন্দাদের সঙ্গে সেলিব্রিটিরাও নিচে নেমে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় সিইএসসি। মহূর্তে খালি করে দেওয়া হয় ওই টাওয়ার। এরপর দমকলের বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে ৫ তলার যে ফ্ল্যাটে আগুন লাগে সেখানে এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হয়। কিন্তু পুজোর পর প্রদীপ না নিভিয়েই নীচে নেমে আসনে আবাসনের মন্দিরে শিবপুজো করবেন বলে। তখনই সম্ভবত প্রদীপ থেকে আগুন ছড়িয়ে পড়ে। যে তলে আগুন লাগে তার ঠিক ওপরের তলেই যশ নুসরতের ফ্ল্যাট। প্রাণভয়ে সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন তাঁরা। কার্যত শিবরাত্রির দিন বড় বিপদ এড়িয়েছেন সেলিব্রিটিরা।