গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Alipurduar ফালাকাটায় আগুন, প্রশ্নের মুখে অসহায় বিডিও

    ফালাকাটায় আগুন, প্রশ্নের মুখে অসহায় বিডিও

    0
    740

    কি করে সন্তানকে মানুষ করব, বিডিওকে সামনে পেয়ে প্রশ্ন তুলেছেন ফালাকাটার প্রতিবাদীরা। শিশুকে অত্যাচার খুনের অভিযোগে এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠতেই পুলিশকে নিয়ে এলাকায় পৌঁছন বিডিও।

    সেখানেই বিক্ষোভকারীরা বিডিওকে সামনে পেয়ে সন্তানদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপরে নির্যাতিতার বাড়িতে মাটিতে বসে পড়ে অভাব অভিযোগ শোনেন বিডিও। শিশুকে অত্যাচার করে খুনের অভিযোগে শনিবার সকাল থেকে অগ্নিগর্ভ ফালাকাটা। বিচারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। জটেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে প্ল্যাকার্ড হাতে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। বছর ছয়ের শিশুকে অত্যাচার খুনে মনা রায় নামে এক অভিযুক্তকে গাছে বেঁধে গণধোলাই দেয় স্থানীয়রা। ফালাকাটার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    অন্যদিকে মনোরঞ্জন রায় নামে আরেক অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছে। পরিবারের অভিযোগ মনা এবং মনোরঞ্জন দুজনেই শিশুকে অত্যাচার করেছে। অভিযুক্ত-র ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা।

    ছবি  সৌজন্যে : নিজস্ব