গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Alipurduar ক্ষমতায় এলে ভাইপো জেলে, হুঁশিয়ারি নিতিন নবীনের

    ক্ষমতায় এলে ভাইপো জেলে, হুঁশিয়ারি নিতিন নবীনের

    0
    580
    ছবি সৌজন্যে : এক্স

    বিজেপি ক্ষমতায় এলে ভাইপো জেলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে আলিপুরদুয়ারের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন নিতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন রাজ্যে দুর্নীতির রাজত্ব শেষের সিদ্ধান্ত নিয়েছেন জনতা।

    তাঁর দাবি নির্মম সরকারের বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত বাংলার মানুষ। ৪ মে গেরুয়া হোলি হবে পশ্চিমবঙ্গে। তিনি আরও বলেছেন টিএমসি-র টি মানে তোলাবাজি-তুষ্টিকরণ, এম হচ্ছে মাফিয়ারাজ ও মহিলাদের ওপর অত্যাচার আর সি মানে কোরাপশন আর কাটমানি।

    তৃণমূলের কোনও দুর্নীতিগ্রস্ত রেহাই পাবে না। ৪ তারিখের পর সব হিসেব হবে।