HomeAlipurduarসব লুঠে নেবে, ফের মাতৃশক্তি ভরসা কার্ডে সরব মমতা

সব লুঠে নেবে, ফের মাতৃশক্তি ভরসা কার্ডে সরব মমতা

বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে ফের একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ভোটের আগে কিসের কার্ড।
বিজেপির ৩ হাজারের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তাঁর পাল্টা চ্যালেঞ্জ তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালুর করার জন্য ভোটের জন্য অপেক্ষা করেননি। আর বিজেপি ভোটের মুখে এসব করছে। তাঁর দাবি ফর্মপূরণ করিয়ে ব্যাঙ্কের ডিটেলস নিয়ে নেবে। যা আছে সব লুঠে নেবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন কাজ করার ইচ্ছে থাকলে নির্বাচনের অনেক আগেই তা করা যেত। এখন কেবল এজেন্সিকে দিয়ে ফর্ম পূরণ করিয়ে বুথে লোক বসানোর চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক খবর