গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

    ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মধ্যেই বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের পর্যালোচনার মধ্যে তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে।

    তবে ইরান স্পষ্ট জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই।এদিকে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.১৩ ডলার বেড়ে ১০৩.৩৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট  ক্রুডের দাম ১.০৮ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৯১.৪০ ডলার। অথচ আগের দিন উভয় ক্ষেত্রেই তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল।

    বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে, যদিও যুদ্ধবিরতি নিয়ে বাজারে আশাবাদ এখনো বেশ সীমিত।