
স্টুটগার্টে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ২-১ গোলে পরাস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের প্রস্তুতিপর্বে ম্যাচে জার্মানি আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপে রাখে এবং শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে।
ম্যাচের প্রথমার্ধে কাই হাভার্টজের পেনাল্টি গোলের মাধ্যমে জার্মানি এগিয়ে যায়। তবে ৭০ মিনিটে আব্দুল ফাতাযু সমতা ফেরান ঘানার জন্য। ম্যাচের শেষ দু’ মিনিটে ডেনিজ উন্দাভের দুর্দান্ত গোলে জয়ের বন্দোবস্ত করে ইউলিয়ান নাগেলসমানের দল।প্রেসারভিত্তিক খেলার পাশাপাশি জার্মানি একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কিছু গোলের চেষ্টা বিফলে যায়। ৩৩ মিনিটে নিক ভল্টামাডার কাটব্যাক পেয়ে ফ্লোহিয়ান ভিয়েৎসের শট অফসাইডে থাকায় গোল হয়নি।দ্বিতীয়ার্ধেও জার্মানি একের পর এক আক্রমণ চালায় এবং ৫৩ মিনিটে ভল্টামাডারের হেড ক্রসবারে লাগে। কিন্তু গোল হয়নি।
ঘানা চমক দেখিয়ে ৭০ মিনিটে ফাতাযুর শটের মাধ্যমে সমতা ফেরায়।শেষ মুহূর্তে উন্দাভের নির্ধারিত সময়ের গোল জার্মানিকে টানা সপ্তম জয় এনে দেয়, আর ঘানার দল টানা চতুর্থ পরাজয় ভোগ করে।









