গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle পার্লারে না গিয়েও উজ্জ্বল ত্বক

    পার্লারে না গিয়েও উজ্জ্বল ত্বক

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ব্যস্ত অফিস, সংসার কিংবা নানা রকম দায়িত্ব সামলাতে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। দিনের পর দিন এই অবহেলায় ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও প্রাণহীন। অথচ একটু সচেতন হলেই ঘরে বসেই ফিরিয়ে আনা যায় ত্বকের প্রাকৃতিক লাবণ্য, পার্লারে না গিয়েই।

    বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্নের জন্য বড়সড় রুটিন নয়, বরং প্রতিদিন কিছু ছোট ছোট অভ্যাসই যথেষ্ট।এই অবস্থায় প্রতিদিনের যত্নেই থাকুক ত্বকের ঔজ্জ্বল্য।আলাদা করে সময় না পেলেও প্রতিদিনের রুটিনেই রাখুন ত্বকের যত্ন।বাইরে থেকে ফিরে মুখ ধুয়ে ফেলুন ভালো একটি ফেসওয়াশ দিয়ে।রাতে শোয়ার আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।আর রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মেখে তবেই বাইরে যান। এটি ত্বকের অকাল বার্ধক্য ঠেকাতে দারুণ কার্যকর।অন্যদিকে,ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন সি। সে জন্য খাদ্যতালিকায় রাখুন লেবু, আমলকী, কমলালেবুর মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল।এগুলো ত্বকের দাগছোপ হালকা করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে।পাশাপাশি,প্রোটিনে ভরপুর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।ত্বক ভালো রাখতে শুধু বাইরের যত্ন নয়, ভেতর থেকেও পুষ্টি দরকার। পর্যাপ্ত প্রোটিন পেলে ত্বক টানটান ও প্রাণবন্ত থাকে।

    প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন মাছ, মাংস, ডিম বা পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। এতে ত্বকের পাশাপাশি শরীরও ভালো থাকবে।সব মিলিয়ে,সাজগোজ নয়, নিয়মিত যত্নেই ত্বক পাবে স্বাভাবিক উজ্জ্বলতা। আর সেই যত্ন নিতে পার্লারে যেতে হবে না। ঘরেই হাতের কাছে আছে সহজ সমাধান।