গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment স্বামীর পদবি বাদ দিলেন গোবিন্দর স্ত্রী

    স্বামীর পদবি বাদ দিলেন গোবিন্দর স্ত্রী

    0
    91
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    অভিনেতা গোবিন্দ। তার পুরো নাম,  গোবিন্দ অরুণ আহুজা। ব্যক্তিগত জীবনে সুনীতার সঙ্গে ঘর বেঁধেছেন।বিয়ের পর স্বামীর পদবি আহুজা নামের সঙ্গে ব্যবহার করছেন তিনি।৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে।

    সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছেন গোবিন্দ-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রলের শিকারও হয়েছেন তারা। পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন। ফের বিচ্ছেদের আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে সুনীতার নামের পদবিকে কেন্দ্র করে এবার বিচ্ছেদের সূচনা হয়েছে। আগে,সুনীতা আহুজা ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।এখন,এসসুনীতা দেখা যাচ্ছে। মূলত এরপরই নতুন করে বিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে সুনীতা বলেছেন, আহুজা মুছে ফেলেছেন এবং নামের আগে অতিরিক্ত একটি ,এস যুক্ত করেছেন। এই,এস তাঁর নামের প্রথম অংশের।কিন্তু এই পরিবর্তন আরো এক বছর আগে করেছেন।

    এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সুনীতা বলেছেন, এটি সম্পূর্ণরূপে সংখ্যাতত্ত্বের উদ্দেশ্যে করা হয়েছিল। নাম-খ্যাতি চান। এটা কে না চায়, তাই না?স্বামীর নামের উপাধি বাদ দেয়ার বিষয়ে সুনীতা বলেছেন,তিনি আহুজা, এটি পরিবর্তন হবে না। যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনই উপাধিটি বাদ দেওয়া হবে।