
অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকবাজের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। তাঁদের মধ্যে ওই স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা রয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকবাজের হামলার পরই অ্যাকশনে নেমেছে পুলিশ বাহিনী।
তবে কারা, কেন হামলা চালিয়েছে সেবিষয়ে কিছু বিস্তারিত জানা যায়নি। ইতিমধ্যেই ওই স্কুলবিল্ডিং খালি করে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই স্কুল ব্লিডিংয়ের শৌচালয়ে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তবে তিনি ওই বন্দুকধারী কিনা তা নিশ্চিত করা যায়নি। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি অস্ট্রিয়ার সরকার বলে দাবি করেছে কয়েকটি সংবাদসংস্থা।








