গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জঙ্গিদমনে প্রয়োজনে পাকিস্তানের ভিতর ঢুকে আঘাত: জয়শঙ্কর

    জঙ্গিদমনে প্রয়োজনে পাকিস্তানের ভিতর ঢুকে আঘাত: জয়শঙ্কর

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের যত গভীরেই জঙ্গিঘাঁটি থাকুক না কেন, ভারত পাল্টা আঘাত করতে দু বার ভাববে না। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনার জন্য ব্রাসেলসে সরকারি সফরের সময় এক সাক্ষাৎকারে এই কথাই বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    তাঁর দাবি, পাকিস্তান এমন একটি দেশ যেখানে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করা হয়। ১০ মে হওয়া সংঘর্ষবিরতি নিয়ে তাঁর মন্তব্য, তাঁর কথা বিশ্বাস না হলে গুগলেই সেই সব ছবি পাওয়া যাচ্ছে।
    যে রানওয়ে এবং হ্যাঙ্গারগুলিতে ভারত প্রত্যাঘাত করেছিল সেগুলি গুগল থেকই দেখে নেওয়া যাবে।