গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah হাওড়ায় প্রাক্তন তৃণমূল নেতার ছেলের জন্মদিনে শূন্যে গুলি!

    হাওড়ায় প্রাক্তন তৃণমূল নেতার ছেলের জন্মদিনে শূন্যে গুলি!

    0
    195
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জ লিচুবাগান এলাকায় প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানের ছেলের জন্মদিনের পার্টিতে বন্দুক হাতে পোজ দেওয়া, ফাঁকা গুলি চালানোর ছবি রাতারাতি ভাইরাল হতেই এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ-এই ধরনের বাহুবলীর পার্টি আসলে আতঙ্ক ছড়ানোর ছক।
    বহু মানুষ নাজিরগঞ্জ ফাঁড়িতে গিয়ে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁদের দাবি, এইসব ঘটনায় এলাকায় ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন গুড্ডু খান। তাঁর দাবি, ওটা খেলনা বন্দুক ছিল। কেউ ষড়যন্ত্র করে তার নামে বদনাম ছড়াচ্ছে। রাজনীতির ময়দানে গুড্ডু খানের পরিচিতি বরাবরই রঙিন। একসময় দক্ষিণ হাওড়ায় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোটে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দেন।
    বিজেপি থেকেও প্রার্থী হতে না পেরে পরে ফের তৃণমূলে ফিরতে চান, কিন্তু স্থানীয় নেতাদের আপত্তিতে তা আর হয়ে ওঠেনি। তবু হাওড়ার কয়েকজন নেতা-মন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আজও বজায়-এমনই দাবি রাজনৈতিক মহলের।