গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National অনার কিলিং : দোষ প্রমাণে সাজা যাবজ্জীবন

    অনার কিলিং : দোষ প্রমাণে সাজা যাবজ্জীবন

    0
    52
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষায় হত্যার ঘটনা দিন দিন বাড়ছে দেশে। সম্প্রতি কর্নাটকে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য জুড়ে। ‌

    এই ধরনের অপরাধ দমনে কর্নাটকের কংগ্রেস সরকার রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করতে চলেছে। অনার কিলিং আটকাতে এই প্রথম কোন রাজ্য আইন করার সিদ্ধান্ত নিল। রাজ্যের আসন্ন বাজেট অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।‌ দ্য কর্নাটক ফ্রিডম অফ চয়েস ইন ম্যারেজ এন্ড প্রিভেনশন এন্ড পরিবেশন ইন দা নেম অফ অনার এন্ড ট্রাডিসান বিল ২০২৬ শীর্ষক বিলটি ইতিমধ্যেই রাজ্যের আইন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। ‌বিলে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন সাজা ১০ বছরের কারাবাস এবং সর্বোচ্চ যাবজ্জীবনের বিধান রাখা হয়েছে। এছাড়া অপরাধের চরিত্র বিচার করে তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার বিধানও রাখা হয়েছে বিলে।উল্লেখ্য,উত্তর ভারতের মতো দক্ষিণে কর্নাটকে জাতপাতের বিভাজন এবং সংঘাত তুলনামূলকভাবে বেশি। মাসকয়েক আগে রাজ্যের হুব্বাল্লিতে মান্য পাতিল নামে এক তরুণীকে তার পরিবার হত্যা করে।

    সে তফশিলি জাতি সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে বিয়ে করার অপরাধে পরিবারটাকে এই কঠোর সাজা দেয়। ‌ ওই ঘটনা নিয়ে গোটা রাজ্যে তোলপাড় চলে। ‌এর আগে দেশের আরও কয়েকটি রাজ্যে ওনার কিলিং এর ঘটনা ঘটেছে। এমনকী রাজধানী দিল্লিও বাদ যায়নি।‌ যদিও ক্রমবর্ধমান এই অপরাধ দমনে কোন রাজ্যই এখনো পর্যন্ত পৃথক আইন তৈরি করেনি। ‌