গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সোশ্যাল মিডিয়ায় লিক ধর্মেন্দ্রর ভিডিও, গ্রেফতার হাসপাতাল কর্মী

    সোশ্যাল মিডিয়ায় লিক ধর্মেন্দ্রর ভিডিও, গ্রেফতার হাসপাতাল কর্মী

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার ছবি পোস্ট করে গ্রেফতার হয়েছেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক কর্মচারী। প্রায় এক সপ্তাহ ধরে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
    একইসঙ্গে দুশ্চিন্তায় বিনিদ্র রাত কাটাচ্ছে বলিউডও। হাসপাতালে ভর্তির পর ছড়িয়ে পড়ে ভুয়ো মৃত্যুসংবাদ। যা বন্ধ হয় হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের পোস্টের পর। আর এসবের মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে ধর্মেন্দ্রর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন তিনি। আর এই ভিডিও জুড়ে নেটপাড়ায় শুরু হয় রীতিমতো চর্চা। ওই ভিডিওতে এছাড়াও দেখা যায়, দেওল পরিবারের সকল সদস্যকে। দেখা যায় অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে রয়েছেন ববি দেওল ও সানি দেওল। সঙ্গে রয়েছে সানির দুই পুত্র করণ দেওল ও রাজবীর দেওল। সঙ্গে ছিলেন ধমেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। সকলেরই যে বেশ মন খারাপ তা ভালই বোঝা যাচ্ছে ওই ভিডিও দেখে। দেওল পরিবারের একান্ত ব্যক্তিগত এই পারিবারিক মুহূর্ত লুকিয়ে ক্যামেরাবন্দি করেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্মচারী। শুধু তাই নয়, তা ছড়িয়ে দেন নেটপাড়াতেও।
    এরপরই আইনি পদক্ষেপ নেয় মুম্বই পুলিশ। গোপনে এমন ভিডিও করার জন্য ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।