গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah যাঁদের ডিমোশন করবে, তাঁদের প্রমোশন দেব, হুঁশিয়ারি মমতার

    যাঁদের ডিমোশন করবে, তাঁদের প্রমোশন দেব, হুঁশিয়ারি মমতার

    0
    81
    ছবি সৌজন্যে :ফেসবুক

    রাজ্যের ৭ আধিকারিককে নির্বাচন কমিশনের সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন যাঁদের ডিমোশন করা হয়েছে, তাঁদের প্রেমোশন করা হবে।

    ৭ইআরওকে সাসপেন্ড করা নিয়ে মুখ্যমন্ত্রীর বলেছেন যে কোনও আধিকারিককে সাসপেন্ড করলে সরকার পাশে থাকবে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে রাজ্যকে জানাতে পারত। ওই ৭ অফিসারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় যদি কেউ মারাত্মক অন্যায় করে থাকে সাসপেন্ডের আগে শোকজ করা হয়। ডিসিপ্লিনারি কমিটিতে যায়। একটা সিস্টেম থাকে। তাঁর আরও প্রশ্ন তুলেছেন যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে তাঁদের দোষ কি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ইআরও-র বিরুদ্ধে কোনও রাজনৈতিক দল বললেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে বিএলও মৃত্যুর আগে কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, তাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ ডিএম, বিডিওদের ভয় দেখানো হচ্ছে। সবাই আইন মেনে চলবে।

    নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ২ জন, জলপাইগুড়ির ১ জন, মুর্শিদাবাদের ৩ জন এবং পশ্চিম মেদিনীপুরের একজন এইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।