
এসআইআর-র নামে তুঘলকি, হিটলারি অত্যাচার চলেছে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন জাতীয় নির্বাচন কমিশন নয় টর্চার কমিশন।
তিনি আরও বলেছেন এরকম তুঘলকি কমিশন আগে কখনও দেখেন নি। একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে দেশের গণতন্ত্র ধ্বংস করছে। আইন। অনুযায়ী দেশের নির্বাচন কমিশনকে মানবেন, কিন্তু সবকিছুর বাউন্ডারি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রের জমিদারদের কথায় ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার চলেছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বিহারে যেখানে ১১ টিনথি চাওয়া হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৩টা করা হয়েছে।
এসআইআর এ যে নথি বিহারে গ্রহণযোগ্য, বাংলায় সেগুলি নয় কেন প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ বিজেপি নেত্রী সীমা খান্না এআই ব্যবহার করে ৫৮ লাখ নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।









