
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে ঢুকে পড়েছিলেন আমেরিকার ধনকুবের তথা এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কও !
মার্কিন আধিকারিকদের উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম। তবে কেন ইলন মাস্ক ওই ফোনালাপে উপস্থিত ছিলেন, কেনই বা তাঁকে অনুমতি দেওয়া হল, জানা যায়নি। আদৌ ইলন মাস্ক সেখানে কোনও কথা বলেছেন কি না, স্পষ্ট নয়।
গত মঙ্গলবার পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। দুই রাষ্ট্রনেতার ফোনালাপে তৃতীয় কোনও ব্যক্তির অনুপ্রবেশ অত্যন্ত বিরল ঘটনা। হোয়াইট হাউস সাধারণত এমন কোনও অনুমতি দেয় না। এই ধরনের ফোনালাপে অধিকাংশ ক্ষেত্রেই জাতীয় নিরাপত্তার বিষয় আলোচিত হয়, যা সকলের জানার কথা নয়।









