গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি ভারতের: রাজনাথ

    সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি ভারতের: রাজনাথ

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন সিঁদুরের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদীদের আস্তানা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া। লোকসভার পর রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে ফের একবার ভারতের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
    তিনি আরও বলেছেন, অপারেশন সিঁদুরকে কেবল বর্তমানের প্রেক্ষাপটের ভিত্তিতে দেখা উচিত নয়, বরং ভারতের ভবিষ্যৎ গঠনেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ভারতের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর ভূমিকার শুধু প্রশংসা করা যথেষ্ট নয়।