গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আরও দর কষাকষি: আমেরিকা

    ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আরও দর কষাকষি: আমেরিকা

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে আরও দর কষাকষির প্রয়োজন, একথা জানিয়েছেন আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি জেমিসন গ্রির। আগামী ১ অগাস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক কার্যকর করছে আমেরিকা প্রশাসন।
    বহু দেশ ইতিমধ্যেই আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। তবে এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্রির জানিয়েছেন, ভারতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় আমেরিকা।
    ভারতের সঙ্গে তাঁদের বরাবরই গঠনমূল আলোচনা হয়েছে। তাঁর কথায়, ভারত নিজেদের বাজারের একাংশ খুলে দেওয়ার বিষয়ে আগ্রহপ্রকাশ করেছে। আমেরিকা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু ভারতের বন্ধুদের সঙ্গেও আরও আলোচনা দরকার বলে জানিয়েছেন তিনি।