
আমেরিকার তরুণদের স্বপ্নচুরির জন্য এইচ১বি ভিসাকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন শ্রম দফতরের সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে এইচ১বি ভিসার অপব্যবহারের জন্য ভারতকে দায়ী করেছে আমেরিকা।
এক্স হ্যান্ডেলে পোস্ট করা ৫১ মিনিটের বিজ্ঞাপনী ভিডিয়োতে দেখানো হয়েছে, কোন কোন দেশ এই ভিসার সুবিধা সবচেয়ে বেশি পেয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে, এইচ-১বি ভিসার অনুমোদন পাওয়ার নিরিখে অন্য দেশগুলির তুলনায় ভারত অনেকটাই এগিয়ে,৭২ শতাংশ । তারপর রয়েছে চিন ১২ শতাংশ। ফিলিপিন্স এবং কানাডা ১ শতাংশ । এদিকে মার্কিন নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার শ্রম সচিব লরি শ্যাভেজ-ডিরেমারকে কৃতিত্ব দেওয়া হয় ।
ওই বিজ্ঞাপনেই আরো বলা হয়েছে, প্রোজেক্ট ফায়ারওয়াল নামে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে মার্কিন শ্রম দফতর। এই কর্মসূচিতে মার্কিন তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধার করা হবে বলে দাবি করা হয়েছে।একইসঙ্গে এইচ১বি ভিসার মাধ্যমে সস্তায় বিদেশী তরুণদের নিয়োগ করা সংস্থাগুলিকে জবাবদিহি করতে হবে বলেও ওই বিজ্ঞাপনে জানানো হয়েছে।






