গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ‘হরমুজ’ মুক্ত করতে রণতরী পাঠাবে না ভারত

    ‘হরমুজ’ মুক্ত করতে রণতরী পাঠাবে না ভারত

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের কবজা থেকে অবরুদ্ধ হরমুজকে মুক্ত করতে মিত্রশক্তিগুলির কাছে রণতরী পাঠানোর আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, এই বিষয়ে আমেরিকার সঙ্গে কোনও কথা হয়নি।

    ইরানের দীর্ঘদিনের বন্ধু ভারত যে মার্কিন স্বার্থরক্ষায় কূটনৈতিক জটিলতা তৈরি করবে না, বিবৃতিতে তা বুঝিয়ে দিয়েছে মোদি সরকারের বিদেশ মন্ত্রক।উল্লেখ্য দু দিন আগে,হরমুজে রণতরী পাঠানো নিয়ে ট্রুথ সোশালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য ছিল, তিনি আশা করেন যে চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং অন্যান্য দেশ, যারা ইরানের দ্বারা হরমুজ বন্ধ থাকার ফলে প্রভাবিত, তারা জলপথটিকে নিরাপদ এবং উন্মুক্ত করতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাবে। প্রেসিডেন্ট ট্রাম্প একথা বললেও কোনও দেশ এই বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি। এই বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতেরও যে কোনও কথা হয়নি, সেকথা স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক।এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই বিশেষ বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশ আলোচনা করছে।

    ভারত এখনও আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা হয় নি। তবে হরমুজের অবরুদ্ধ থাকার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে বলেও জানিয়েছেন রণধীর জয়সওয়াল। প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় দীর্ঘ বার্তায় ট্রাম্প লিখেছিলেন, একাধিক দেশ, বিশেষ করে যারা হরমুজ প্রণালী বন্ধে ক্ষতিগ্রস্ত তারা আমেরিকাকে সাহায্য করবে। এবং ওই জলপথ খুলতে যুদ্ধজাহাজ পাঠাবে। এরপরেই মিত্র শক্তির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।