
পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে কিছু লোক মিথ্যা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। কেরলমের নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, দেশে পেট্রল-ডিজেলের কোনো ঘাটতি নেই, গ্যাসেরও কোনো ঘাটতি নেই।
ভারত যেকোনও জ্বালানি সঙ্কট মোকাবিলার জন্য প্রস্তুত। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ভারতের নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে ভারতীয় ট্যাঙ্কারগুলোকে নিরাপদে বের করে আনছে। অথচ বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্যরা এই সঙ্কটকালে দেশের পাশে না দাঁড়িয়ে তুচ্ছ রাজনীতিতে মত্ত।
তিনি আরও বলেছেন, আমরা সবাই এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়ায় একটি বড় সংঘাত চলছে। কেরলমের অনেক মানুষ এই দেশগুলিতে বাস করেন এবং কাজ করেন, কিন্তু দেশবাসীর একেবারেই উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কারণ ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নিতে পিছিয়ে থাকবে না কেন্দ্র সরকার।









