
হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। লাগাতার টানা বৃষ্টিপাতের ফলে কার্যত বিপর্যস্ত অবস্থা ভূ-স্বর্গের।
সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কাশ্মীর উপত্যকার সঙ্গে সড়ক পথে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির জেরে কঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ধানক্ষেত এবং ঘর- বাড়ি। জানা গিয়েছে, রবিবার মধ্যরাত থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। আর তাতে খাল উপচে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে পাদাবালের কাছে এসএসজি রাস্তা। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয়দের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গান্ডেরবাল জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে শ্রীনগর-লেহ সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে।









