গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় আরাগচি

    পারমাণবিক আলোচনায় অংশ নিতে জেনেভায় আরাগচি

    0
    29
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    সফরে তিনি ধারাবাহিক কূটনৈতিক পরামর্শের জন্য একটি কূটনৈতিক ও বিশেষজ্ঞ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।এর আগে,ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য সুইস পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি উলফগ্যাং ব্রুলহার্ট আরাগচিকে আমন্ত্রণ জানিয়েছেন।সফরে তিনি সুইস পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তার ওমান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের পাশাপাশি সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।এছাড়াও আরাগচি জেনেভায় রাষ্ট্রসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে তিনি বক্তৃতা রাখবেন বলেও আশা করা হচ্ছে।

    রিপোর্টে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় এবং সুদক্ষতার মাধ্যমে মঙ্গলবার ,১৭ ফেব্রুয়ারি ইরান-মার্কিন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্ততায় মাস্কাটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।