গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইরাকের আকাশপথ খুলে দেওয়া হচ্ছে

    ইরাকের আকাশপথ খুলে দেওয়া হচ্ছে

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজেদের আকাশপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাক। দেশটির অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ উত্তেজনা শেষে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবং জনজীবন স্বাভাবিক হয়ে আসায় অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

    ইরাকি নিউজ এজেন্সি,আইএনএ পরিবেশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ইরাকের আকাশসীমা ব্যবহার করে সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল করতে পারবে।নতুন এই নির্দেশনার ফলে সব ধরনের অসামরিক ফ্লাইট পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরাকের ওপর দিয়ে অন্য দেশের বিমানের যাতায়াত ,ওভারফ্লাইট এবং ইরাকের বিভিন্ন বিমানবন্দরে বিমান ওঠা-নামার প্রক্রিয়া। ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আকাশপথের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

    পাশাপাশি বিমান চলাচলের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও দক্ষ রাখতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা হচ্ছে বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। মূলত আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পর বিমান পরিষেবা সচল করার মাধ্যমে ইরাক তার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।