
নাম বাদ যাওয়া বিবেচনাধীন ভোটারের হয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিয়েই এসআইআর প্রক্রিয়া ফের একবার আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী।
৬০ লাখেরও বেশি বিবেচনাধীন ভোটার ছিলেন। তার মধ্যে ২৭ লাখের বেশি ভোটারের নাম ডিলিটেড হয়েছে। সেই মানুষরা তো বৈধ ভোটার, তার পরেও কেন তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যাঁরা বিবেচনাধীন তাঁরা সবাই ভোটার। তাহলে কোন যুক্তিতে তার বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন তুলেছেন নির্বাচনে পর ভোটার লিস্টে নাম তুলে কি লাভ। এদের প্রত্যেককেই ভোট দেওয়ার অধিকার দিতে হবে। ফের একবার দাবি করেছেন ৬০ লাখ বিবেচনাধীনের মধ্যে ৩২ লাখের নাম তালিকাভুক্ত হয়েছে তাঁর সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বলেই। এরপর আরামবাগের সভা থেকেও একই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন তুলেছেন কেন ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ না দিয়ে প্রথম দফার ভোটে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রী বলেছেন তিনি বোকা হতে পারেন, কিন্তু আইনজীবী হিসেবে তাঁর মনে হয় এই মানুষগুলোর জন্য আবার কোর্টে যাওয়া উচিত।








