
যে পুলিশ মাফিয়া-গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, সেই পুলিশই বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে এনকাউন্টার করবে। খড়গপুরে চা চক্রে হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ।
শেষ কথা এনকাউন্টার নয়, আইন বলে। পাল্টা আক্রমণ করে ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার দিলীপ ঘোষ রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি যতদিন থাকবেন গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। ৪ তারিখের পর ক্ষমতায় এলে পুলিশই গুন্ডা-মাফিয়াদের এনকাউন্টার করবে। পাল্টা আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেছেন দিলীপ ঘোষ যেন ভুলে না যান সবার ওপরে আইন রয়েছে।
তিনি বলেছেন অমিত শাহ-র নির্দেশে এনকাউন্টার হয়েছিল, তারজন্য তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। তাই এনকাউন্টার নয়, আইনই শেষ কথা বলে।









