গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ফের যাদবপুর, ক্ষোভ নদিয়ার সন্তান হারানো সেই বাবা

    ফের যাদবপুর, ক্ষোভ নদিয়ার সন্তান হারানো সেই বাবা

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাদবপুরে অনামিকার মৃত্যু, বছর দুয়েক আগে নদিয়ার বগুলার ছাত্রের স্মৃতি ফিরিয়েছে। নদিয়ার প্রত্যন্ত এলাকা থেকে অনেক স্বপ্ন নিয়ে যাদবপুরে ভর্তি হয়েছিল ওই ছাত্র।
    কিন্তু ১৮ বছর হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল তাঁর স্বপ্ন। ফের একবার যাদবপুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় চুপ থাকতে পারলেন না ২ বছর আগে মত ছাত্রের বাবা। যাদবপুর কর্তৃপক্ষ তাঁর ছেলে এবং ওই মেয়েটিকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিক। ২০২৩ থেকে ২০২৫। ২ বছরেও এতটুকুও বদলায়নি বিশ্ববিদ্যালয়ের ঢিলেঢালা নিরাপত্তার ব্যবস্থা। ক্যাম্পাসের ৪ নম্বর গেটের সামনের পুকুর থেকে রাতেই উদ্ধার হয় থার্ড ইয়ারের ছাত্রী অনামিকা মণ্ডলকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ২০২৩-র ৯ অগাস্ট রাতে মেন হস্টেলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল বাংলা প্রথম বর্ষের ছাত্রের। সামনে আসে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের নামে অত্যাচারের ভয়ানক ছবি। ওই ঘটনার পর উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। শুক্রবার অনামিকার খবর জানার পর নতুন করে শোকাচ্ছন্ন নদিয়ার সেই পুত্রহারা বাবা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন পড়াশোনার থেকে ওখানে বেশি নেশায় মন ছাত্রছাত্রীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উৎসাহেই এসব চলে। যার জেরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সমস্ত গাইডলাইন, থানা, সরকার কাউকে কিছু মানে না যাদবপুর বিশ্ববিদ্যালয়।
    ২ বছর পরেও এতটকুও বদলায়নি যাদবপুরের ছবি। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তুলেছেন।