গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata নিরাপত্তা কম, সাফাই সহ উপাচার্য-র

    নিরাপত্তা কম, সাফাই সহ উপাচার্য-র

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বার বার কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২ বছর আগে নদিয়ার ছাত্রের মৃত্যুর পর ফের ছাত্রীর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতেই সহ উপাচার্য দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার অভাব রয়েছে।
    তবে তিনি একইসঙ্গে দাবি করেছেন রাত পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পুকুর পাড়ে রুহানিয়াৎ নামে একটি ব্যানারও টাঙানো হয়েছিল। সেখানে গৌরদাস বাউলের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান মঞ্চের কাছেই রাতে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে নিমতার বাসিন্দা ইংরেজি বিভাগের থাড ইয়ারের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত কার্যত মেনে নিয়েছেন ক্যাম্পাসে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। তবে এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলার কথা নয় বলে জানিয়েছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। তবে অনেক সময় নানা কারণে নির্ধারিত সময়ের বাইরে অনুষ্ঠান চলে। এক্ষেত্রে কত রাত পর্যন্ত অনুষ্ঠান চলেছে সেই সংক্রান্ত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাটি কখন ঘটেছে, তখন অনুষ্ঠান চলছিল কিনা তাও জানেন না তিনি।
    অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সহ উপাচার্য। তিনি আরও বলেছেন রাতেই পুলিশকে জানানোর পর ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।