
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সূত্রে খবর নবান্নে বৃহস্পতিবার বিকালে দুই মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। পহেলগাঁও হামলার পরে দুই মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে পহেলগাঁও হামলার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও একাধিক বিষয় নিয়ে দুই মুখ্যমন্ত্রী আলোচনা করবেন বলে সূত্রে খবর। পহেলগাঁও হামলার পরে জম্মু-কাশ্মীরে তৃণমূলের ৫ সদস্যের একটি দল গিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী ওমরের বাসভবনে গিয়ে কথাও বলেছেন তাঁরা। মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন ওমর আবদুল্লা।









