গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ২০ দিনের মধ্যে সব পরিবারে চাকরি,বিহারে তেজস্বী

    ২০ দিনের মধ্যে সব পরিবারে চাকরি,বিহারে তেজস্বী

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    বিহারে ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যেই প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পার হতে এমনই প্রতিশ্রুতি দিয়েছে আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট।

    মঙ্গলবার বিকালে পাটনার এক অভিজাত হোটেলে মহাজোটের তরফে ইস্তেহার বা ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে।

    ইস্তেহার ঘোষণা অনষ্ঠানে হাজির ছিলেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব, কংগ্রেস নেতা পবন খেড়া, সিপিআই এমএল লিবারেশন সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি। আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে দু দফা নির্বাচন আয়োজিত হবে। ভোটগণনা ১৪ অক্টোবর।