গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দিল্লিতে খলিলুর ও জয়শঙ্করের একান্ত বৈঠক    

    দিল্লিতে খলিলুর ও জয়শঙ্করের একান্ত বৈঠক    

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান প্রথম দিল্লি সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বৈঠক করেছেন। বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনার পর ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।
    এই একান্ত আলোচনাকে দুই দেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটে সম্পর্কের বরফ গলার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, হায়দরাবাদ হাউসের এই বৈঠকে প্রতিবেশী দুই দেশের বিদেশমন্ত্রী দ্বিপাক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনীতি নিয়ে বিস্তারিত কথা বলেন। এস জয়শঙ্করের সঙ্গে এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। মূলত পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা নিয়ে এই সফরে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। বিকেলে সাক্ষাৎ শেষে সোশ্যাল মিডিয়া পোস্টে এস জয়শঙ্কর জানিয়েছেন, দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে আতিথ্য দিতে পেরে তিনি আনন্দিত।
    দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।এর আগে, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে সম্পর্ক শুরুর অংশ হিসেবে খলিলুর রহমানকে নৈশভোজে আপ্যায়ন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছানর কয়েক ঘণ্টা পরই বৈঠকে বসেন তারা।