গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International এবার লস অ্যাঞ্জেলেসে জারি হল কার্ফু 

    এবার লস অ্যাঞ্জেলেসে জারি হল কার্ফু 

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স

    টানা পাঁচ দিন ধরে অভিবাসন নীতি নিয়ে বিক্ষোত, অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে কাফু জারি করেছে মার্কিন প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাফ জারি থাকবে স্পর্শকাতর এলাকায়।

    বিক্ষোভ ঠেকাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা নামানোর সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছিলেন ক্যালিফোনিয়ার নেতারা। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন প্রেসিডেন্ট। ধাপে ধাপে লস অ্যাঞ্জেলেসে ইতিমধ্যে ৪ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। অন্যদিকে, বিদেশি শত্রুদের হাত থেকে লস অ্যাঞ্জেলেসকে রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনা নামানো নিয়ে তার যুক্তি, এই দিন দেখার জন্য বিদেশের মাটিতে মার্কিন সেনারা রক্ত ঝরায়নি। তাঁর দাবি, ক্যালিফোনিয়ায় যা হচ্ছে, তা শান্তি, আইনশৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ।

    বিদেশি পতাকা হাতে বিক্ষোভকারীরা অশান্তির আবহত তৈরি করছেন। তাঁর প্রশাসন এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।